Headlines

স্বর্ণের চেইন ও দুই বাইসাইকেল উদ্ধার, পুলিশের জালে চোর

চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল উদ্ধার করে এক সন্দেহভাজন চোরকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশের তৎপরতায় অভিযুক্তকে আটক করার পাশাপাশি চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চুরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার। তিনি জানান, উদ্ধার হওয়া সামগ্রী ও আটক ব্যক্তিকে কেন্দ্র করে আইনানুগ প্রক্রিয়া চলছে।পুলিশের এই সাফল্যে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট এলাকায়। একইসঙ্গে চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের নজরদারি আরও জোরদার করার বার্তাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *