Headlines

News Barta Tripura

অপরাধের কঠোর সাজা—নাবালিকা ধর্ষণের মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত বিজয় ঘোষ নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ধলাই জেলা ও দায়রা আদালত। লংতরাই ভ্যালী মহকুমার মনু থানার চিত্তরঞ্জন পাড়ার এই ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের রায় সামনে আসে।মামলার শুনানি শেষে বিচারপতি ধীমান দেব্বর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। আদালতের…

Read Full News

ছাত্রীর গলা থেকে চেইন ছিনতাই, অটোসহ যুবক গ্রেফতার

অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে চেইন ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি ইলেকট্রিক অটো এবং এক যুবককে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের পর ঘটনায় ব্যবহৃত ইলেকট্রিক অটোটিকে চিহ্নিত করা হয়। এরপর অভিযান চালিয়ে অটোসহ এক যুবককে গ্রেফতার করা হয়। তবে এখনও পর্যন্ত ছাত্রীটির…

Read Full News

আখাউড়া রোডে গাড়ি শেখার সময় দুর্ঘটনা, আহত ই-রিকশা চালকসহ কয়েকজন

গাড়ি চালানো শেখার সময় আখাউড়া রোডে দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে, রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের মেয়ে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেই সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে এক ই-রিকশা চালকও রয়েছেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। আহতদের নিয়ে উদ্বেগের পাশাপাশি পরিস্থিতি ঘিরে কিছুটা উত্তেজনাও…

Read Full News

🚨 মাতিনগরে রাতের অভিযানে বিপুল গাঁজা উদ্ধার

গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে মাতিনগর উত্তরপাড়া মাঠ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায় সোনামুড়া থানার পুলিশ, ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এবং ১১তম ব্যাটালিয়ন টিএসআর। অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা।অভিযান চালিয়ে বিভিন্ন আকারের মোট ২৯টি প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার করা হয় প্রায় ৭৭৭ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা। ঘটনাস্থলে দাবিদার না…

Read Full News

চাকরির দাবিতে সরব দিব্যাঙ্গজনরা, ১৯ দফা দাবি নিয়ে সাংগঠনিক বৈঠক

চাকরি ও নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে এবার আরও জোরালো হচ্ছে দিব্যাঙ্গজনদের কণ্ঠস্বর। নিজেদের সমস্যা, দাবি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আজ আগরতলার রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে এক সাংগঠনিক আলোচনায় মিলিত হন দিব্যাঙ্গজনদের নেতৃত্ব ও প্রতিনিধিরা।আলোচনায় কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে দিব্যাঙ্গজনদের অধিকার ও দাবি-দাওয়া সামনে রেখে মোট ১৯ দফা…

Read Full News

স্মৃতির টানে প্রাক্তনীদের মিলন, উমাকান্ত একাডেমি এলামনির দ্বিবার্ষিক সম্মেলন

পুরনো স্কুল, পুরনো বন্ধু আর একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতিকে ঘিরে আজ মিলনমুখর হয়ে উঠল উমাকান্ত একাডেমি এলামনি। প্রাক্তনীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এলামনির দ্বিবার্ষিক সম্মেলন।সম্মেলনে সংগঠনের আগামী দুই বছরের কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শুভাশিস মজুমদার। একইভাবে সভাপতি পদেও পুনর্নির্বাচিত হয়েছেন আইনজীবী…

Read Full News

নেশাগ্রস্ত গাড়ির ধাক্কায় অকালে ঝরে গেলেন প্রাক্তন শিক্ষক দীপক দাস, শোকে মেলাঘর

একটি দুর্ঘটনা যে একটি পরিবারকে মুহূর্তের মধ্যে কতটা অসহায় করে দিতে পারে, মেলাঘরের ইন্দিরা নগর কলোনীতে এখন তারই নির্মম ছবি। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস।জানা যায়, গতকাল মেলাঘরের বরদোয়াল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দীপক দাসকে উদ্ধার করে প্রথমে মেলাঘর…

Read Full News

অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর।

এমন অভিযোগের ভিত্তিতে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালায় বন দফতর। অভিযানে বিপুল পরিমাণ কাঠ ও তৈরি ফার্নিচার উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Read Full News

রক্তদান মানেই শুধু রক্ত দেওয়া নয়, সংকটের সময়ে একজন অচেনা মানুষের জীবনের পাশে দাঁড়ানো।

সেই মানবিক বার্তাকে সামনে রেখে যোগেন্দ্রনগর সিপিএম পার্টি অফিসে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরীসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। স্বেচ্ছায় রক্তদাতাদের এই উদ্যোগকে ঘিরে তৈরি হয় উৎসাহ ও মানবিকতার পরিবেশ।

Read Full News

ফোনপেতে পেমেন্ট, কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই! TRTC পেট্রোল পাম্পে প্রতারণার অভিযোগ

পেট্রোল নিতে এসে ফোনপের মাধ্যমে টাকা পরিশোধ করছেন গ্রাহক—পেমেন্ট সফল হয়েছে, এমন বার্তাও দেখানো হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই টাকা পৌঁছাচ্ছে না পেট্রোল পাম্পের ব্যাংক অ্যাকাউন্টে।TRTC পেট্রোল পাম্পের ম্যানেজারের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবেই কয়েকজন ব্যক্তি পেট্রোল নিয়ে যাচ্ছেন। ফোনপেতে পেমেন্টের প্রমাণ দেখিয়ে জ্বালানি নেওয়ার পরেও বাস্তবে পাম্প কর্তৃপক্ষের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে না।ম্যানেজারের দাবি, বিষয়টি…

Read Full News