Headlines

নেশাগ্রস্ত গাড়ির ধাক্কায় অকালে ঝরে গেলেন প্রাক্তন শিক্ষক দীপক দাস, শোকে মেলাঘর

একটি দুর্ঘটনা যে একটি পরিবারকে মুহূর্তের মধ্যে কতটা অসহায় করে দিতে পারে, মেলাঘরের ইন্দিরা নগর কলোনীতে এখন তারই নির্মম ছবি। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস।জানা যায়, গতকাল মেলাঘরের বরদোয়াল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দীপক দাসকে উদ্ধার করে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই, জিবি হাসপাতালের মূল ফটকের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে ইন্দিরা নগর কলোনীজুড়ে। আজ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা, প্রাক্তন সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।উল্লেখ্য, প্রাথমিক তথ্যে ঘাতক টিএসআর কর্মীর নাম ভুলবশত ‘দুলাল দাস’ বলা হয়েছিল। পরে জানা যায়, অভিযুক্ত টিএসআর কর্মীর নাম দীপক দাস এবং তিনি বরদোয়াল এলাকার কর্মরত ছিলেন।প্রয়াত দীপক দাস ছিলেন অত্যন্ত সহজ-সরল, পরিশ্রমী ও হাসিখুশি স্বভাবের মানুষ। তাঁর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিচিতজনেরা। মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিজেপি ধনপুর যুব মোর্চার সভাপতি গৌতম ঘোষ এবং সিপিআইএমের সোনামুড়া বিধানসভার বিধায়ক শ্যামল চক্রবর্তী।দল-মত ভুলে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সকলেই। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।একজন মানুষের চলে যাওয়া শুধু একটি পরিবারের শূন্যতা নয়—একটি পাড়া হারাল তার পরিচিত মুখ, আর অসংখ্য মানুষ হারালেন তাঁদের প্রিয় দীপক দাসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *