Headlines

আখাউড়া রোডে গাড়ি শেখার সময় দুর্ঘটনা, আহত ই-রিকশা চালকসহ কয়েকজন

গাড়ি চালানো শেখার সময় আখাউড়া রোডে দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে, রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের মেয়ে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেই সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে এক ই-রিকশা চালকও রয়েছেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। আহতদের নিয়ে উদ্বেগের পাশাপাশি পরিস্থিতি ঘিরে কিছুটা উত্তেজনাও তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।দুর্ঘটনার প্রকৃত কারণ কী, গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং আহতদের বর্তমান অবস্থা কী—তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাঞ্চল্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *