Headlines

News Barta Tripura

জিবি হাসপাতালে ফের রোগী মৃত্যুর অভিযোগ! ৮ মাসের সন্তানকে রেখে না ফেরার দেশে মন্টি ভৌমিক

মাত্র আট মাসের সন্তান। মায়ের স্নেহ-আদরেই যার পৃথিবীটা এখনও গড়ে ওঠার কথা। কিন্তু সেই শিশুটিকেই মায়ের মমতা থেকে বঞ্চিত করে চিরবিদায় নিলেন মন্টি ভৌমিক।জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টি ভৌমিকের মৃত্যু ঘিরে নতুন করে উঠেছে হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন। পরিবারের অভিযোগ, চিকিৎসা ও পরিষেবা নিয়ে একাধিক সমস্যা ছিল। শেষ পর্যন্ত প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার।মৃতা মন্টি ভৌমিকের…

Read Full News

ক্লাস চলাকালীন একের পর এক পড়ুয়া অসুস্থ, আতঙ্ক বিলোনিয়ার স্কুলে

বুধবার দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে একের পর এক পড়ুয়া। শ্বাসকষ্ট, বুক জ্বালাপোড়া, হাত-পা খিঁচে যাওয়া—এমন নানা উপসর্গ নিয়ে সপ্তম শ্রেণির প্রায় ১৩ জন ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া হাসপাতালে। তাদের মধ্যে একজন ছাত্র এবং বাকিরা ছাত্রী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ে বিদ্যালয় চত্বরে আতঙ্ক ছড়িয়ে…

Read Full News

নারিকেল চাষে নতুন সম্ভাবনা, দক্ষিণ ত্রিপুরায় বিশ্ব নারিকেল দিবস পালিত

নারিকেল শুধু একটি ফল নয়, বহু কৃষক পরিবারের কাছে এটি আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। সেই নারিকেল চাষকে আরও লাভজনক ও আধুনিক করে তুলতে বিশ্ব নারিকেল দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।হিছাছড়া ও সকবাড়িতে নারিকেল উন্নয়ন বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কৃষকদের মধ্যে আধুনিক নারিকেল চাষের পদ্ধতি ছড়িয়ে দেওয়া,…

Read Full News

স্কুল চত্বরে বাম ছাত্র নেতাদের মারধরের অভিযোগ, কাঠগড়ায় প্রধান শিক্ষিকা

বিশালগড় মহকুমার দক্ষিণ চড়িলাম স্কুলে বাম ছাত্র নেতাদের মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বক্তব্য রাখতে গেলে কয়েকজন বহিরাগত যুবককে দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়।ঘটনায় বেশ কয়েকজন ছাত্র নেতা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। স্কুলের মতো শিক্ষাঙ্গনে ছাত্রদের উপর এভাবে হামলার অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নিরাপত্তা ও…

Read Full News

মাদকমুক্ত সমাজের বার্তা, জওয়ানদের সচেতনতায় অসম রাইফেলস

মাদকমুক্ত ভারত গড়ার বার্তা নিয়ে আগরতলা গ্যারিসনে জওয়ানদের জন্য সচেতনতা কর্মসূচির আয়োজন করল অসম রাইফেলস। ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল জওয়ানদের মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করা।কর্মসূচিতে মাদক ও সাইকোট্রপিক পদার্থের শারীরিক ও মানসিক ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার…

Read Full News

আস্তাবল মাঠে কৃষক সভার বিশাল সমাবেশ, মিছিল ঘিরে জমজমাট পরিবেশ

কৃষকদের বিভিন্ন দাবি ও সংগঠনের কর্মসূচিকে সামনে রেখে আগরতলার আস্তাবল ময়দানে দেখা গেল জমায়েতের ছবি। সারা ভারত কৃষক সভার ২২তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজন করা হয় সুবিশাল প্রকাশ্য সমাবেশের।সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আস্তাবল মাঠে জড়ো হন সংগঠনের কর্মী-সমর্থকরা। মিছিল ও জমায়েত ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।সমাবেশে উপস্থিত ছিলেন…

Read Full News

ভিলেজ ভোটে নতুন সমীকরণের ইঙ্গিত! কংগ্রেসকে পাশে না রেখে সিপিআইএমএল-এর সঙ্গে সিপিআইএমের আঁতাতের অভিযোগ

ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে ফের জোরালো হচ্ছে জোট-সমীকরণের জল্পনা। কংগ্রেসের সঙ্গে নয়, বরং সিপিআইএমএল-এর সঙ্গে সিপিআইএমের বোঝাপড়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বাড়লেও, বাম শিবিরের এই সম্ভাব্য সমীকরণকে ঘিরে প্রশ্ন উঠছে—ভোটের মাঠে কি বদলে যাচ্ছে পুরনো রাজনৈতিক সম্পর্কের হিসাব?কংগ্রেসকে বাদ দিয়ে সিপিআইএমএল-এর সঙ্গে সিপিআইএমের এই…

Read Full News

চিত্তরঞ্জন এলাকা থেকে শ্রীজীব সাহার বাড়িতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি দু’জনকে আটক করেছে পূর্ব থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চুরি যাওয়া গয়না বিক্রি করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। উদ্ধার হওয়া স্বর্ণালংকার ঘিরে এখন তদন্তে…

Read Full News

সুস্থ স্বামীকে ‘পাগল’ বানানোর চেষ্টার অভিযোগ! স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রভাস চন্দ্র গনের

সংসার যেখানে ভরসা আর নিরাপত্তার জায়গা, সেখানেই উঠল চাঞ্চল্যকর অভিযোগ। নিজের স্ত্রীই নাকি তাঁকে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন—এমনই গুরুতর অভিযোগ তুলেছেন প্রভাস চন্দ্র গন।প্রভাসবাবুর দাবি, তাঁর স্ত্রী পেশায় একজন নার্স। বাড়ি ও সম্পত্তি দখলের উদ্দেশ্যেই তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে এবং ধীরে ধীরে অসুস্থ করে তোলার চেষ্টা করা হয়েছে বলে…

Read Full News

মানুষের সামনে সালিশি সভা, আর সেখানেই স্ত্রীর ওপর নৃশংস হামলার অভিযোগ। সেই দৃশ্য চোখের সামনে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান শ্বশুর। ২০২৪ সালে খোয়াই মহিলা থানায় দায়ের হওয়া মামলার দীর্ঘ দুই বছরের বিচারপ্রক্রিয়ার অবশেষে আজ মিলল রায়।

মামলার সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানান, আদালতে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর অভিযুক্ত অনুপ সাহাকে দুটি পৃথক ধারায় যথাক্রমে ৫ বছর ও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।শুধু কারাদণ্ডই নয়, একটি ধারায় ৫ হাজার টাকা এবং অপর ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ মাসের…

Read Full News