Headlines

ছাত্রীর গলা থেকে চেইন ছিনতাই, অটোসহ যুবক গ্রেফতার

অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে চেইন ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি ইলেকট্রিক অটো এবং এক যুবককে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের পর ঘটনায় ব্যবহৃত ইলেকট্রিক অটোটিকে চিহ্নিত করা হয়। এরপর অভিযান চালিয়ে অটোসহ এক যুবককে গ্রেফতার করা হয়। তবে এখনও পর্যন্ত ছাত্রীটির কাছ থেকে ছিনিয়ে নেওয়া চেইনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ছিনতাই হওয়া চেইনটি কোথায় রয়েছে, তা জানতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনসিসি থানার পুলিশ। চেইন উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *