নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত বিজয় ঘোষ নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ধলাই জেলা ও দায়রা আদালত। লংতরাই ভ্যালী মহকুমার মনু থানার চিত্তরঞ্জন পাড়ার এই ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের রায় সামনে আসে।মামলার শুনানি শেষে বিচারপতি ধীমান দেব্বর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। আদালতের এই রায়ে নাবালিকার প্রতি সংঘটিত অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তাই উঠে এসেছে।
অপরাধের কঠোর সাজা—নাবালিকা ধর্ষণের মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড
