Headlines

News Barta Tripura

১০ দফা দাবিতে ধর্মনগরে রাস্তায় তপশিলী জাতি সমন্বয় সমিতি, এসডিএম-এর হাতে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি | ধর্মনগর | ২৭ জুলাইঅধিকার, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার ধর্মনগরে পথে নামলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির সদস্যরা। ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শহরের রাজপথে মিছিল করে শেষে মহকুমা শাসক (এসডিএম)-এর কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের প্রতিনিধিরা।সিপিআই(এম)-এর ধর্মনগর মহকুমা দপ্তরের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের…

Read Full News

সকালে আর ঘুম ভাঙল না টুটনের! ঘরের ভেতর যুবকের রহস্যজনক মৃত্যুতে শোক-চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি | শান্তিরবাজার | ২৭ জুলাইরবিবার রাতেও সবকিছু ছিল স্বাভাবিক। প্রতিদিনের মতো বাজার থেকে বাড়ি ফিরে নিজের ঘরে ঘুমাতে গিয়েছিলেন টুটন সাহা। কিন্তু সোমবার সকালে সেই ঘরের দরজা আর খুলল না। পরিবারের উদ্বেগ মুহূর্তেই পরিণত হয় দুঃস্বপ্নে। ঘরের ভেতর থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ।দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার লাউগাং বড়ুয়া পাড়া এলাকার এই ঘটনাকে…

Read Full News

ডুম্বুর জলপ্রপাতে আবারও প্রাণহানি! যুবকের মৃত্যুর পর নিরাপত্তা নিয়ে ক্ষোভ, প্রশ্নের মুখে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি | করবুক | ২৭ জুলাইপ্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা তীর্থমুখের ডুম্বুর জলপ্রপাত। কিন্তু সেই সৌন্দর্যই যেন বারবার মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। এবারও সেই জলপ্রপাতেই মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম ডোনাল চাকমা, বাড়ি নিউ গোমতী এডিসি ভিলেজের রাঙ্গাছড়া এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয়দের দাবি, ডুম্বুর জলপ্রপাত বহুদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ…

Read Full News

প্রশ্নফাঁসের অভিযোগে ফের এনএইচএমে বেকারদের বিক্ষোভ, ‘আশ্বাস নয়, চাই নিরপেক্ষ তদন্ত’

নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইচাকরির আশায় বছরের পর বছর প্রস্তুতি, আর সেই পরীক্ষা নিয়েই প্রশ্নফাঁসের অভিযোগ—এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে। সিএইচও (কমিউনিটি হেলথ অফিসার) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোমবার ফের জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর কার্যালয়ে যান একদল চাকরিপ্রার্থী।চাকরিপ্রার্থীদের বক্তব্য, এর আগেও তাঁরা একই অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন।…

Read Full News

রবিবারের ই-হাটে উপচে পড়া ভিড়, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যে প্রাণ ফিরল কলেজ ক্যাম্পাসে

আগরতলা | ২৬ জুলাই:রবিবার মানেই এখন অনেকের কাছে ই-হাটে ঘুরে বেড়ানো, স্থানীয় পণ্যের খোঁজ করা আর ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর এক সুন্দর সুযোগ। সেই ধারাবাহিকতায় আজও আগরতলার কলেজ ক্যাম্পাসে বসেছিল সাপ্তাহিক ই-হাট, যেখানে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ।স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে। একের পর এক স্টলে ভিড়…

Read Full News

উদয়পুর স্টেশনে বড়সড় মাদকবিরোধী সাফল্য, ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

উদয়পুর, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে নিয়মিত তল্লাশি অভিযানের সময় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জিআরপি ও স্থানীয় পুলিশ। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা যায়, সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের ব্যাগ তল্লাশি চলছিল। সেই সময় এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায়…

Read Full News

কার্গিলের বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে রাজ্যপালের পুষ্পার্ঘ্য অর্পণ

আগরতলা, ২৬ জুলাই: কার্গিল বিজয় দিবস উপলক্ষে আগরতলার লিচুবাগানস্থিত আলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে ২৭তম কার্গিল বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর সেনানীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাঁর সঙ্গে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, প্রশাসনের উচ্চপদস্থ…

Read Full News

কার্গিলের বীরদের স্মরণে অনন্য উদ্যোগ, পূর্ব আগরতলা থানার পুলিশকে সম্মান জানাল মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস

আগরতলা, ২৬ জুলাই: কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশপ্রেম, আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট। রবিবার আয়োজিত বিশেষ কর্মসূচিতে দেশের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ কর্মীদের জাতীয় পতাকার ব্যাজ পরিয়ে সম্মানিত করেন এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা।অনুষ্ঠানে কার্গিল যুদ্ধের বীর শহিদদের আত্মত্যাগ স্মরণ করা…

Read Full News

চুরি যাওয়া ৪ গবাদি পশু উদ্ধার, বলেরোসহ আটক দুই সহোদর; বিশালগড় আদালতে তোলা হবে অভিযুক্তদের

বিশ্রামগঞ্জ থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া চারটি গবাদি পশু উদ্ধার হয়েছে। এ ঘটনায় টি আর–০১ডি–১৭৩৯ নম্বরের একটি বলেরো গাড়িসহ দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক দু’জন হলেন মহাসিম মিয়া ও ওয়াসিম মিয়া। তারা সম্পর্কে আপন বড় ও ছোট ভাই। তাদের বাড়ি কলমচৌড়া থানার অন্তর্গত পুটিয়া মোল্লা চৌমুহনী এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই গভীর…

Read Full News

ষষ্ঠ দিনেও অব্যাহত ছাত্র-যুবদের বিক্ষোভ, সংহতি জানাতে আন্দোলনস্থলে মানিক সরকার

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আগরতলা সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গেলেন আন্দোলনরত ছাত্র-যুবরা। বিভিন্ন দাবিতে আন্দোলনকারীরা স্লোগান তুলে প্রতিবাদ জানাতে থাকেন।শনিবার আন্দোলনস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বামপন্থী নেতৃত্বের আরও কয়েকজন প্রতিনিধি। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তারা দাবি পূরণের…

Read Full News