Headlines

News Barta Tripura

পুলিশ সুপার ও জেলা শাসকের অফিসের পেছনেই মহিলাকে মারধরের অভিযোগ, চাঞ্চল্য বিশ্রামগঞ্জে

খোদ পুলিশ সুপার ও জেলা শাসকের কার্যালয়ের পেছনে এক মহিলার উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ থানা এলাকায়। ঘটনায় সহিদ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।অভিযোগ, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ওই মহিলার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই মহিলার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনায়…

Read Full News

তেলের ট্যাংকারে লুকিয়ে ফেনসিডিল পাচার! ১৪২ বোতল উদ্ধার, আটক চালক

খোয়াইয়ের বাইজালবাড়িতে ফের পুলিশের নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ির তেলের ট্যাংকারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ১৪২ বোতল ফেনসিডিল। ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ।জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে একটি বিলাসবহুল মারুতি গাড়ির মাধ্যমে নেশাজাতীয় সামগ্রী পাচারের খবর পাচ্ছিল বাইজালবাড়ি থানার পুলিশ। সেই সূত্র ধরেই নজরদারি…

Read Full News

মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার দাবিতে সরব হলো সারা ভারত কৃষক সভা।

কৃষক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক রতন দাস ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সিদ্দিকুর রহমান ঘটনার তীব্র প্রতিবাদ জানান।বক্তাদের অভিযোগ, একটি দরিদ্র পরিবারের ঘরে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়েছে। ঘটনায় আতঙ্কিত পরিবারটির পাশে দাঁড়িয়ে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক…

Read Full News

বিশালগড়ে মারুতি-বাইকের সংঘর্ষ, গুরুতর আহত দুই যুবক

রবিবার সন্ধ্যায় বিশালগড়ের জাঙ্গালিয়া মহাদেব বাড়ি সংলগ্ন সড়কে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি মারুতি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে বাইকে থাকা দুই যুবক ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের…

Read Full News

মানুষ গড়ার কারিগরদের সম্মান জানিয়ে উদয়পুরে পালিত হল শিক্ষক দিবস। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত হয় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সম্মাননা-২০২৬

প্রদীপ প্রজ্জ্বলন ও রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদারসহ বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে উদয়পুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ৮২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সম্মানিত করা হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি পালকে…

Read Full News

সোনামুড়ায় মাদক কারবারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম!

মাদকের বিরুদ্ধে অভিযানে সাফল্য সোনামুড়া থানার পুলিশের। মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ দল।গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১৫ হাজার ৯৩০ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, এই টাকা মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত হতে পারে। পাশাপাশি উদ্ধার হয়েছে ৩০টি খালি কৌটা, যেগুলো ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের…

Read Full News

পুজোর আনন্দে কেনাকাটার সঙ্গে এবার বাড়তি পাওনার সুযোগ! দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে আগরতলার মসজিদ রোডের গৌরী শঙ্কর বস্ত্রালয়।

শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ পূজা অফারের আনুষ্ঠানিক সূচনা হয়। অফারের আওতায় ৭৯৯ টাকার কেনাকাটা করলেই মিলবে একটি লাকি কুপন। লাকি ড্র-এর মাধ্যমে প্রথম বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ২৫ হাজার এবং তৃতীয় বিজয়ী পাবেন ১০ হাজার টাকা নগদ পুরস্কার। এর পাশাপাশি আরও ৫০ জন ক্রেতার জন্য থাকছে বিশেষ…

Read Full News

গান্ধীগ্রামে মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল নেপাল মুন্ডার!

গান্ধীগ্রাম এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল নেপাল মুন্ডা নামে এক ব্যক্তির। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয়জনকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Read Full News

সততার বার্তায় ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে ভিজিল্যান্স সচেতনতা কর্মসূচি

সততা শুধু একটি নীতি নয়, একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা তৈরির অন্যতম প্রধান ভিত্তি। সেই বার্তাকেই সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে অনুষ্ঠিত হলো ভিজিল্যান্স সচেতনতা কর্মসূচি।শনিবার আগরতলায় আয়োজিত এই কর্মসূচির মূল ভাবনা ছিল— “Probity for Prosperity”, অর্থাৎ সততার পথেই সমৃদ্ধির ভিত্তি তৈরি হয়। ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলা তিন মাসব্যাপী ভিজিল্যান্স সচেতনতা অভিযানের…

Read Full News

মিছিলের আবহে সাতচাঁদ ব্লকে সিপিআইএম প্রার্থীদের মনোনয়ন জমা

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার সাতচাঁদ ব্লক এলাকায় দেখা গেল বামফ্রন্টের কর্মী-সমর্থকদের উৎসাহ ও জমায়েত। মিছিল করে সাতচাঁদ ব্লকে পৌঁছে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা।এদিন মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে নির্ধারিত প্রক্রিয়া মেনে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।আসন্ন নির্বাচনে মানুষের বিভিন্ন দাবি ও স্থানীয় সমস্যাকে সামনে রেখে…

Read Full News