মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার সাতচাঁদ ব্লক এলাকায় দেখা গেল বামফ্রন্টের কর্মী-সমর্থকদের উৎসাহ ও জমায়েত। মিছিল করে সাতচাঁদ ব্লকে পৌঁছে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা।এদিন মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে নির্ধারিত প্রক্রিয়া মেনে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।আসন্ন নির্বাচনে মানুষের বিভিন্ন দাবি ও স্থানীয় সমস্যাকে সামনে রেখে লড়াইয়ের বার্তা দিয়েছেন বামফ্রন্টের প্রার্থীরা। মনোনয়ন জমাকে ঘিরে এদিন সাতচাঁদ ব্লক এলাকায় রাজনৈতিকভাবে ছিল বেশ সরগরম পরিবেশ।
মিছিলের আবহে সাতচাঁদ ব্লকে সিপিআইএম প্রার্থীদের মনোনয়ন জমা
