শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ পূজা অফারের আনুষ্ঠানিক সূচনা হয়। অফারের আওতায় ৭৯৯ টাকার কেনাকাটা করলেই মিলবে একটি লাকি কুপন। লাকি ড্র-এর মাধ্যমে প্রথম বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ২৫ হাজার এবং তৃতীয় বিজয়ী পাবেন ১০ হাজার টাকা নগদ পুরস্কার। এর পাশাপাশি আরও ৫০ জন ক্রেতার জন্য থাকছে বিশেষ উপহার।শুধু তাই নয়, ২ হাজার ৯৯৯ টাকার কেনাকাটায় মিলবে নিশ্চিত উপহারও। শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, শার্টসহ নানা ধরনের পোশাকের সম্ভার নিয়ে পুজোর বাজারে ক্রেতাদের বাড়তি আনন্দ দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংস্থার মার্কেটিং অ্যাডভাইজার দীপক লালজি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘স্যন্দন পত্রিকা’র কর্ণধার অভিষেক দে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে মসজিদ রোডের বিপণিকেন্দ্রটিই তাদের একমাত্র শাখা। ফলে পুজোর কেনাকাটায় পছন্দের পোশাকের পাশাপাশি ভাগ্য পরীক্ষার সুযোগও থাকছে ক্রেতাদের সামনে।
পুজোর আনন্দে কেনাকাটার সঙ্গে এবার বাড়তি পাওনার সুযোগ! দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে আগরতলার মসজিদ রোডের গৌরী শঙ্কর বস্ত্রালয়।
