রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন থমকে না যায়—এই মানবিক বার্তাকে সামনে রেখে আগরতলার বনমালিপুরের শ্রী শ্রী মহানম অঙ্গনে আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।নিখিল ত্রিপুরা মহানম সেবক সংঘের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন বহু মানুষ। তাঁদের এই উদ্যোগে উঠে আসে সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানুষের পাশে দাঁড়ানোর এক সুন্দর দৃষ্টান্ত।শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতি রক্তদাতাদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়।এক ব্যাগ রক্ত হয়তো একজন মুমূর্ষু মানুষের কাছে নতুন জীবনের আশার আলো। আর সেই আশাতেই বনমালিপুরের এই রক্তদান শিবির হয়ে উঠল মানবতার এক উজ্জ্বল বার্তা।
রক্তদানে মানবতার বার্তা, বনমালিপুরে মহানম সেবক সংঘের উদ্যোগ
