Headlines

দুর্যোগ মোকাবিলায় তেলিয়ামুড়ায় প্রশাসনের মহড়া, যাচাই হল প্রস্তুতি

দুর্যোগের মুহূর্তে মানুষকে দ্রুত উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসন কতটা প্রস্তুত—তা সরেজমিনে যাচাই করতে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হল বিশেষ মহড়া।২০২৫ সালের ৫ সেপ্টেম্বরের স্মৃতিকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়। মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন একটি জলাশয়ে অনুষ্ঠিত হয় উদ্ধার ও দুর্যোগ মোকাবিলার এই অনুশীলন।মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে প্রশাসনের বিভিন্ন বিভাগের সমন্বয়, দ্রুত উদ্ধার তৎপরতা এবং সম্ভাব্য বিপর্যয়ের সময় কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা যাচাই করা হয়।প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বাস্তব দুর্যোগের আগেই প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করা এবং প্রয়োজনের সময় দ্রুত ও সমন্বিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা আরও শক্তিশালী করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *