শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড় অফিসটিলা এলাকার সিপিআইএম পার্টি অফিসে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।শহীদ নেতার স্মৃতিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন একাধিক রক্তদাতা। রক্তদানের মাধ্যমে মানবিকতার বার্তা তুলে ধরেন তাঁরা।শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, এসএফআই বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক হিমাদ্রি ঘোষ, DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেবসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।শহীদ দিবসের স্মরণ কর্মসূচির পাশাপাশি রক্তদানের মতো সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তাই উঠে আসে এদিনের অনুষ্ঠানে।
শহীদ গৌতম প্রসাদ দত্তের স্মরণে বিশালগড়ে রক্তদান শিবির
