Headlines

News Barta Tripura

গাড়ি চেকিংয়ে বড়সড় সাফল্য, ৯৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার পশ্চিম থানার পুলিশের

দুর্গাপূজার আগে শহরে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি ও গাড়ি তল্লাশি। এরই মধ্যে গাড়ি চেকিং করতে গিয়ে বড়সড় সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ।আগরতলা শহরের লেইক চৌমুহনি সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের নজরে আসে গাঁজা। এরপর গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য…

Read Full News

দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের বিশেষ পরিকল্পনা

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের যাতায়াত আরও নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি শুরু করেছে ট্রাফিক দপ্তর। এই বিষয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজার সময় যানজট নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক ব্যবস্থা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন ট্রাফিক এসপি…

Read Full News

নারাউড়ায় লোকালয়ে বিশাল অজগর, আতঙ্কের মধ্যেই বন দপ্তরের তৎপরতায় উদ্ধার

বৃহস্পতিবার দুপুরে বিশালগড়ের নারাউড়া এলাকায় হঠাৎই নজরে আসে বিশাল আকারের একটি অজগর সাপ। লোকালয়ের কাছেই এত বড় সাপ দেখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কৌতূহলী মানুষের ভিড়ও জমে যায় ঘটনাস্থলে।পরিস্থিতি বুঝে দেরি না করে সিপাহীজলা বন দপ্তরে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে সিপাহীজলা…

Read Full News

সেবার বার্তা নিয়ে আগরতলা মহিলা কলেজে এনএসএস দিবস পালন

শুধু পড়াশোনা নয়, মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও ছড়িয়ে দিল আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিট। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে নানা আয়োজনে পালিত হয় এনএসএস দিবস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সঞ্জিতা রিয়াংসহ শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্যরা। অনুষ্ঠানের অংশ হিসেবে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।শিক্ষার্থীদের এই উদ্যোগে একদিকে যেমন সেবার মানসিকতার প্রকাশ ঘটেছে,…

Read Full News

🪔 শারদ সম্মান ঘিরে পুরনিগমে বিশেষ বৈঠক

শারদোৎসবের আবহে এবারও সেরা পুজোগুলিকে সম্মান জানানোর প্রস্তুতি শুরু করল পৌর নিগম। শারদ সম্মান নিয়ে বৃহস্পতিবার বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ পুরনিগমের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা। পুজোর আয়োজন, সৌন্দর্যায়ন ও বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়।

Read Full News

প্রতিবেশী যুবককে মারধরে হাত ভাঙার অভিযোগ, কাঠগড়ায় বামুটিয়া মণ্ডল সভাপতির ভাই!

প্রতিবেশী এক যুবককে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাসের ভাই শঙ্কর দাসের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, ঘটনার পর বামুটিয়া ফাঁড়িতে গিয়ে পুলিশকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি অভিযোগের রিসিভ কপিও দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আক্রান্ত যুবক ও…

Read Full News

চাকরির আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের আন্দোলন ঘিরে অবশেষে উত্তেজনা ছড়াল।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করে। এরপর আন্দোলনকারীদের গ্রেফতার করে গাড়িতে তুলে এ.ডি. নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়। চাকরির দাবিতে পথে নামা যুবক-যুবতীদের চোখে তখনও ছিল নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর দ্রুত নিয়োগের প্রত্যাশা।

Read Full News

উৎসবের আগে সরকারি কর্মীদের মুখে স্বস্তি, বাড়ল অগ্রিম ও অনুদান

আগরতলা: দুর্গাপূজার আনন্দের আগে রাজ্য সরকারি কর্মচারী ও বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। উৎসবের মরশুমে বাড়তি খরচের কথা মাথায় রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য উৎসব অগ্রিম ও উৎসব অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।ঘোষণা অনুযায়ী, গ্রুপ-সি ও গ্রুপ-ডি-সহ বিভিন্ন শ্রেণির সরকারি কর্মীরা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত উৎসব অগ্রিম পাবেন। পাশাপাশি…

Read Full News

এক বছর ধরে ছেলের অপেক্ষায় মা, কেরালা থেকে আর ফেরেনি কমলপুরের যুবক

এক বছর পেরিয়ে গেলেও কেরালায় কাজে যাওয়া ছেলের কোনও খোঁজ না মেলায় দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন কাটছে কমলপুরের এক অসহায় মায়ের। প্রতিদিনই যেন একই অপেক্ষা—হয়তো কোনও এক মুহূর্তে ফোন আসবে, কিংবা দরজায় দাঁড়াবে ছেলে। কিন্তু সেই অপেক্ষার আজও শেষ হয়নি।পরিবারের দাবি, কাজের সন্ধানে কেরালার একটি প্লাইউড কোম্পানিতে গিয়েছিলেন ওই যুবক। সেখানে যাওয়ার পর কিছুদিন পরিবারের…

Read Full News

ধনুক-বাণ হাতে স্বপ্নের উড়ান, ছোটদের উৎসাহ দিতে আর্চারি ক্যাম্পে দীপা কর্মকার

আগরতলার ভগৎ সিং যুব আবাসে ধনুক-বাণ হাতে নিজেদের স্বপ্নকে আরও একটু কাছে টানার সুযোগ পেল খুদে খেলোয়াড়রা। ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী আর্চারি ট্রেনিং ক্যাম্পে শিশু ও তরুণ খেলোয়াড়দের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।শুধু আর্চারির প্রাথমিক কৌশল শেখানো নয়, আগামী দিনে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার জন্য তৈরি করাই এই প্রশিক্ষণ…

Read Full News