Headlines

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, বিমানবন্দরের সামনে আটক ৩ বাংলাদেশি নাগরিক

নিজস্ব প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। বিমানবন্দরের সামনে থেকে দুই বাংলাদেশি মহিলা এবং এক বাংলাদেশি পুরুষকে আটক করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় ও ভারতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত দেব। তিনি জানান, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় এবং সন্দেহভাজন তিন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের স্বার্থে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *