Headlines

‘আমাদের কথা শুনবে কে?’—সোনামুড়া নগর পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

সোনামুড়া, ১৪ জুলাই: দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যায় ক্ষুব্ধ হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুড়া নগর পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, একাধিক সমস্যার কথা বারবার জানানো হলেও আজ পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি।স্থানীয়দের দাবি, প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে তাঁদের। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও আশ্বাস ছাড়া তেমন কোনো বাস্তব পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ করেন তাঁরা।বাসিন্দারা বলেন, নির্বাচনের সময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত সমস্যাগুলির সমাধানের দাবি জানিয়েছেন। তাঁদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *