হাওড়া নদীর পাড়ের পার্কে বালির ভাস্কর্যে তিনি ফুটিয়ে তুললেন অস্মিতার গৌরবময় মুহূর্ত। শিল্পকর্মটি দেখতে ভিড় করেন বহু মানুষ, যারা করতালি ও শুভেচ্ছায় সম্মান জানান রাজ্যের এই গর্বকে। শিল্পীর এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু একজন ক্রীড়াবিদকে অভিনন্দন জানানো নয়, বরং ত্রিপুরার প্রতিভা, পরিশ্রম ও সাফল্যের প্রতি গভীর শ্রদ্ধার এক সুন্দর নিদর্শন।
ত্রিপুরার কন্যা অস্মিতা দে-র ঐতিহাসিক সাফল্যকে অভিনব উপায়ে উদযাপন করলেন বালি শিল্পী কৃষ্ণ দেবনাথ।
