Headlines

কলেজে পড়াশোনার পরিবেশের বদলে হামলা ও আতঙ্কের অভিযোগ—এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার সরব হল এসএফআই।

কলেজগুলিতে সংগঠনের কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আইজি আইনশৃঙ্খলার কাছে ডেপুটেশন দেন এসএফআইয়ের এক প্রতিনিধি দল। তাদের অভিযোগ, শিক্ষাঙ্গনে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

Read Full News

হেলমেট না পরার অভ্যাস বদলাতে উদ্যোগ, বটতলায় চালকদের হাতে তুলে দেওয়া হলো হেলমেট

সড়কে নিরাপত্তা মানে শুধু ট্রাফিক আইন মেনে চলা নয়, নিজের জীবনটাকেও সুরক্ষিত রাখা। সেই বার্তাই সামনে রেখে বটতলা এলাকায় নেওয়া হলো সচেতনতামূলক উদ্যোগ।হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালাচ্ছিলেন—এমন চালকদের চিহ্নিত করে তাঁদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগে এবং সদর এসডিপিওর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।উদ্যোগের মূল লক্ষ্য ছিল জরিমানা করা নয়,…

Read Full News

মৃত্যুর মুখ থেকে ফিরলেন স্কুটি চালক! মলয়নগর রবিপাড়ায় বেপরোয়া লরির তাণ্ডব

একটু এদিক-ওদিক হলেই হয়তো ঘটতে পারত আরও বড় বিপদ! মলয়নগরের রবিপাড়া এলাকায় বেপরোয়া লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন স্কুটি চালক।জানা গেছে, ৩৮ বছর বয়সি অভিদাস নামে এক ব্যক্তি স্কুটি নিয়ে যাওয়ার সময় আচমকাই একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েন। ধাক্কার তীব্রতায় একটি পালসার বাইকও ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনায়…

Read Full News

স্কুটি নিতে বাধার অভিযোগ, মান্দাই ব্লকের সামনে বামেদের বিক্ষোভ

ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাইয়ে উত্তেজনা তৈরি হয়েছে। বাম ও নির্দল প্রার্থীদের অভিযোগ, স্কুটি নেওয়ার ক্ষেত্রে তাদের বাধার মুখে পড়তে হয়েছে। এমনকি পুলিশের উপস্থিতিতেও তাদের স্কুটি নিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ বামেদের।এই ঘটনার প্রতিবাদে মান্দাই ব্লক অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বামপন্থী কর্মী-সমর্থকরা। তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত…

Read Full News

ছাত্রীকে আটকে স্বর্ণের হার ছিনতাই, পুলিশের জালে আরও এক অভিযুক্ত

শহরের ব্যস্ত রাস্তায় এক ছাত্রীকে আটকে গলা থেকে স্বর্ণের হার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। গত ২৯ আগস্ট শান্তিকামী ক্লাব সংলগ্ন সুকান্ত পল্লী এলাকায় ঘটে যাওয়া এই ছিনতাইয়ের ঘটনায় গৌতম দেব নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তে নেমে গৌতম দেবের সন্ধান পায় পুলিশ। মামলার তদন্তকারী…

Read Full News

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে বড় সাফল্য

আন্তঃরাজ্য মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। অসমের কাছাড় জেলার লালপানি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে অসম রাইফেলস, কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের যৌথ দল।মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি চালাচ্ছিল যৌথ বাহিনী। সেই সময় অন্ধকারের সুযোগ নিয়ে একটি গাড়ি দ্রুত এলাকা পার হওয়ার চেষ্টা করে। তবে…

Read Full News

সাব্রুমে সপ্তম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

সকালের আলো ফোটার আগেই নেমে এলো শোকের ছায়া। সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো সপ্তম শ্রেণির এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম ডি সম্পারি ত্রিপুরা, বয়স মাত্র ১৩ বছর।জানা গেছে, সাব্রুমের পি এম শ্রী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সম্পারি। তার বাবা কিশোর ত্রিপুরা ইস্ট লুডুয়ার নতুন পুনর্বাসন…

Read Full News

মেলাঘরচরের মালেক মিয়ার পরিবারে যেন পর পর নেমে এসেছে শোকের পাহাড়।

মাত্র তিন বছর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সে মারা যান তাঁর ছোট ছেলে মনির হোসেন। সেই শোকের ক্ষত তখনও পুরোপুরি শুকোয়নি। সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়েই দিন কাটাচ্ছিলেন বৃদ্ধ মা-বাবা।এর মধ্যেই ফের নেমে এলো আরও এক দুঃসংবাদ। গতকাল হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন মালেক মিয়ার বড় ছেলে ৩৯ বছরের জাহাঙ্গীর হোসেন। আশঙ্কাজনক অবস্থায়…

Read Full News

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত হলো সচেতনতামূলক র‍্যালি।

রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হওয়া এই র‍্যালিতে ফিজিওথেরাপির সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ অংশ নেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মানুষের মধ্যে সুস্থ জীবনযাপন ও ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। তাঁর বক্তব্যে উঠে আসে, সুস্থ শরীর শুধু খেলাধুলার জন্য নয়,…

Read Full News

রেলস্টেশনেই নেশার কারবারের ছক! মুঙ্গিয়াকামিতে ১৯৪ বোতল এসকফসহ আটক দুই যুবক

নেশার বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে মুঙ্গিয়াকামি রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বহিরাজ্যের যুবককে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ১৯৪ বোতল নিষিদ্ধ এসকফ।পুলিশ সূত্রে জানা যায়, থানার ওসি রাজু বৈদ্যর নেতৃত্বে পুলিশ রুটিন ডিউটিতে থাকার সময় স্টেশন…

Read Full News