Headlines

রাতের অন্ধকারে রাস্তার মাঝে রহস্যময় গর্ত, আতঙ্কে কানাইবাড়ি; ঘটনাস্থলে পুলিশ

বিশালগড়ের চড়িলাম-কানাইবাড়ি রেলব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে রাস্তার মাঝখানে একটি বড় গর্ত দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকেই গর্তটি প্রথম দেখতে পান। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে কে বা কারা রাস্তার মাঝখানে গর্তটি খুঁড়ে রেখে গেছে। বিষয়টি জানতে পেরে দ্রুত বিশালগড় থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে…

Read More

রাতের ফোনকলের পর রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, তদন্তে পুলিশ

আমতলী থানাধীন সূর্যমনিনগর ১৯ কাঠ এলাকায় এক সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। গতকাল রাত থেকে তার কোনো খোঁজ না মেলায় পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে।পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম রাখি নম (২৬)। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তার মোবাইল ফোনে একটি কল আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়।…

Read More

কাঁঠালতলী ভাঙচুর-অগ্নিকাণ্ডে পুলিশের জাল, গ্রেফতার ৪ অভিযুক্ত

কাঁঠালতলী এলাকার সমীর দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। ঘটনার তদন্তে নেমে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পশ্চিম জেলা পুলিশ।ধৃতদের নাম রাজু লস্কর, পবন দাস, সজল দাস এবং লক্ষণ মালাকার। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অশান্তি ও অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়।পশ্চিম…

Read More

‘নেশার বিরুদ্ধে বললেই মিথ্যা মামলা’— জেলা পুলিশ সুপারের দ্বারস্থ ডিওয়াইএফআই

নেশা ও মাদক কারবারের বিরুদ্ধে যারা সরব হচ্ছেন, তাদেরই বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিল ডিওয়াইএফআই।বৃহস্পতিবার সংগঠনের এক প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করে। সেখানে নেশা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ ও সাম্প্রতিক ঘটনাগুলোর…

Read More

হারানো ২২ স্মার্টফোন ফিরিয়ে দিল পুলিশ, খুশিতে উচ্ছ্বসিত মালিকরা

হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পাওয়ার আনন্দ যেন মুখে হাসি ফিরিয়ে দিল ২২ জন মানুষের। দীর্ঘ তদন্ত ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে এয়ারপোর্ট থানার পুলিশ উদ্ধার করল ২২টি স্মার্টফোন, যা বিভিন্ন সময়ে থানার এলাকা থেকে হারিয়ে গিয়েছিল।উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে বেশ কয়েকটি বিহার-সহ দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছে গিয়েছিল। তবুও হাল ছাড়েনি পুলিশ। ধারাবাহিক তদন্ত, সাইবার…

Read More

পৃথক ‘তিপ্রাল্যান্ড’ দাবিতে ফের সরব স্টেটহুড ডিমান্ড কমিটি

এডিসি এলাকার জন্য পৃথক রাজ্যের দাবিতে ফের সরব হলো তিপ্রাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান অঘোর দেববর্মা এই দাবিকে নতুন করে সামনে আনেন।তিনি বলেন, দীর্ঘদিন ধরে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সুরক্ষার স্বার্থে পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসছে সংগঠন। তাঁদের মতে, বর্তমান ব্যবস্থায় এডিসি এলাকার…

Read More

ভবিষ্যতের প্রহরীদের প্রস্তুত করছে আসাম রাইফেলস — ড্রোন ও অবস্ট্যাকল প্রশিক্ষণে উচ্ছ্বসিত এনসিসি ক্যাডেটরা

আগামী দিনের দক্ষ ও প্রযুক্তিনির্ভর নেতৃত্ব গড়ে তুলতে এক অনন্য উদ্যোগ নিল আগরতলা ব্যাটালিয়ন, আসাম রাইফেলস। ২৪ জুন আগরতলা গ্যারিসন গ্রাউন্ডে এনসিসি ক্যাডেটদের জন্য আয়োজিত হয় বিশেষ অভিজ্ঞতামূলক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে আধুনিক ড্রোন প্রযুক্তি এবং অবস্ট্যাকল কোর্স প্রশিক্ষণের মাধ্যমে তাদের সামনে তুলে ধরা হয় সেনাবাহিনীর বাস্তব কর্মজগতের এক ঝলক।আসাম রাইফেলসের অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ক্যাডেটরা সরাসরি…

Read More

জাতীয় যুব কনভেনশনে যোগ দিতে কলকাতার পথে এআইডিওয়াইও-র প্রতিনিধি দল

যুব সমাজের দাবি-দাওয়া ও ভবিষ্যৎ ভাবনাকে সামনে রেখে আজ জাতীয় যুব কনভেনশনে অংশগ্রহণের উদ্দেশ্যে এআইডিওয়াইও (AIDYO)-এর এক প্রতিনিধি দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে।রওনা হওয়ার আগে সংগঠনের সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রতিনিধি দলের সদস্যরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, বর্তমান সময়ে যুব সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা…

Read More

কোর্ট চত্বরে উত্তেজনা, সমীর দাস হত্যাকাণ্ডে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

কাঠালিয়ার বহুল আলোচিত সমীর দাস হত্যাকাণ্ডের মামলাকে কেন্দ্র করে বুধবার আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্তদের আদালতে আনা হলে তাদের এক নজর দেখতে আদালত প্রাঙ্গণে ভিড় জমান সমীর দাসের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার বহু মানুষ।প্রত্যক্ষদর্শীদের দাবি, আদালতের ভেতরে প্রবেশের পর কিছু সময়ের মধ্যেই উপস্থিত সাধারণ মানুষ ও পরিবারের সদস্যদের বাইরে বের করে দেওয়া…

Read More

ময়লার স্তূপে অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী! বাবুরবাজার-হীরাছড়া সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি

দীর্ঘদিন ধরে রাস্তার ধারে জমে থাকা আবর্জনার দুর্গন্ধ আর পরিবেশ দূষণে অতিষ্ঠ হয়ে অবশেষে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বাবুরবাজার থেকে হীরাছড়া গামী গুরুত্বপূর্ণ সড়কের পাশে দিনের পর দিন ময়লার স্তূপ জমে থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ চরমে পৌঁছায় সাধারণ মানুষের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কোনো…

Read More