সেরা দশের মেধা তালিকায় সিপাহিজলার তিন কৃতী, উচ্ছ্বসিত গোটা জেলা
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উজ্জ্বল সাফল্যের নজির গড়েছে সিপাহিজলা জেলা। রাজ্যের সেরা দশের মেধা তালিকায় স্থান করে নিয়েছে জেলার তিন মেধাবী ছাত্র-ছাত্রী, যা জেলার শিক্ষা মহলে আনন্দ ও গর্বের আবহ তৈরি করেছে।এই কৃতিত্ব শুধু ওই তিন পড়ুয়ার ব্যক্তিগত সাফল্য নয়, বরং জেলার শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অগ্রগতিরও প্রতিফলন বলে মনে করছেন শিক্ষাবিদরা।…
