Headlines

সাব্রুমে ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী, উপস্থিত কিউবার রাষ্ট্রদূত

সাব্রুমে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী। বৃহস্পতিবার সাব্রুম পুরাতন টাউন হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মারসান আগুইলেরা।সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতেই ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।আলোচনায় উঠে আসে ফিদেল কাস্ত্রোর বিপ্লবী জীবন, রাজনৈতিক আদর্শ এবং কিউবার ইতিহাসে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার নানা দিক। বক্তারা বলেন, কিউবার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতিতেও ফিদেল কাস্ত্রোর প্রভাব ছিল গভীর। সাধারণ মানুষের অধিকার, সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান এবং সামাজিক পরিবর্তনের প্রশ্নে তাঁর ভূমিকা আজও আলোচিত।অনুষ্ঠানে ভারত ও কিউবার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরা হয়। দুই দেশের মানুষের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও মত প্রকাশ করেন বক্তারা।কিউবার রাষ্ট্রদূতের উপস্থিতি ঘিরে সাব্রুমের মানুষের মধ্যেও ছিল বিশেষ আগ্রহ। তাঁকে দেখতে ও বক্তব্য শুনতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক কর্মী-সমর্থক এবং বিভিন্ন মহলের মানুষ অনুষ্ঠানে উপস্থিত হন।ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়, তেমনই ভারত-কিউবার ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্কও নতুন করে স্মরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *