আগরতলার জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ।জানা গেছে, গত ১৭ আগস্ট ওই কক্ষ থেকে চিকিৎসকের মূল্যবান সামগ্রী চুরি যায়। পরে থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে কুঞ্জবন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের দাবি, তাঁর কাছ থেকেই চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার হয়েছে।এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, ধৃতকে বুধবার আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে। এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
জিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল-ল্যাপটপ চুরি, গ্রেফতার ১
