সামান্য বৃষ্টিতেই ডুবে পশ্চিম জোলাইবাড়ীর শিল্পীপাড়া, অসহায় বাসিন্দাদের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি
জোলাইবাড়ী, ১৩ জুলাই: এক পশলা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে পশ্চিম জোলাইবাড়ীর শিল্পীপাড়া। ঘরের আঙিনা থেকে শুরু করে রাস্তাঘাট—সবই চলে যায় জলের নিচে। প্রতিদিনের এই দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী এবার সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।স্থানীয়দের অভিযোগ, বিলোনিয়া–জোলাইবাড়ী নতুন সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টির জল বের হওয়ার…
