Headlines

গর্তে ভরা রাজনগর-পিত্রা সড়ক, বর্ষায় দুর্ভোগ চরমে

বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষা নামতেই রাস্তার বিভিন্ন অংশ কাদা ও বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী ও অটোরিকশা চালকরা।স্থানীয়দের অভিযোগ, গর্তে পড়ে প্রায়ই অটোরিকশা দুর্ঘটনার মুখে পড়ছে। প্রায় দুই বছর আগে এই সড়কে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল বলেও দাবি তাঁদের। দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও রাস্তা সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে।এলাকাবাসীর দাবি, দ্রুত রাজনগর-পিত্রা সড়কটি পরিদর্শন করে স্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা করা হোক। গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কের বেহাল দশা কবে কাটবে, এখন সেটাই প্রশ্ন স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *