‘শ্রমিকের দাবি, বাঁচার দাবি’—একগুচ্ছ ইস্যুতে আগরতলার রাস্তায় CITU-র বিক্ষোভ মিছিল
আগরতলা, ১৫ জুলাই: হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান—শ্রমজীবী মানুষের নানাবিধ সমস্যা ও দাবি তুলে ধরে বুধবার আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিটু (CITU) সদর মহকুমা কমিটি। শ্রমিকদের অধিকার রক্ষা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি—বিভিন্ন ইস্যুতে সরব হন মিছিলে অংশগ্রহণকারীরা।বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার,…
