Headlines

দেশভাগের স্মরণে আগরতলায় ছাত্রীদের র‍্যালি, উঠল ঐক্যের বার্তা

দেশভাগের ভয়াবহ স্মৃতি স্মরণে আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো ‘বিভাজন বিভীষিকা’ কর্মসূচি। ইতিহাসের সেই বেদনাময় অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন বলে জানা যায়।কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হাতে বার্তা নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালি করেন। দেশভাগের সময় মানুষের ত্যাগ, যন্ত্রণা ও বাস্তুচ্যুতির স্মৃতিকে স্মরণ করার পাশাপাশি জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়।র‍্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়সহ অন্যান্যরা। কর্মসূচিকে ঘিরে ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *