Headlines

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপো লুঠে চম্পট দুষ্কৃতীদের

কুমারঘাট: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাট শহরে। শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন একটি জুয়েলারি ও পাশের পান দোকানে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাকে ঘিরে ব্যবসায়ী মহলে আতঙ্কের পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।জানা গেছে, ধ্রুব জুয়েলারির পেছনের দরজা ভেঙে এবং পাকা দেওয়ালে গর্ত করে দোকানের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। দোকানের মালিক স্বপন দেবনাথ জানান, প্রায় ৮ ভরি সোনা ও ১ কেজি রূপো লুঠ হয়েছে। পাশাপাশি লকারে রাখা গ্রাহকদের অর্ডার দেওয়া বিভিন্ন সোনার সামগ্রীও নিয়ে যায় চোরের দল।শুধু জুয়েলারি নয়, পাশের পান দোকানেও হানা দেয় দুষ্কৃতীরা। দোকানের মালিক বিদ্যুৎ দেবনাথের দাবি, প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে।অভিযোগ, চুরির আগে দুষ্কৃতীরা দোকানের সিসিটিভি ক্যামেরার অভিমুখ ঘুরিয়ে দেয় এবং কয়েকটি প্রযুক্তিগত যন্ত্রাংশও নিয়ে যায়। যদিও সিসিটিভি ফুটেজে তিনজনকে দেখা গেছে, এখনও তাদের পরিচয় স্পষ্টভাবে জানা যায়নি।ঘটনাস্থলের একদিকে ধর মার্কেট, অন্যদিকে স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের বাড়ি এবং কাছেই সুবাস সংঘ ক্লাব—এমন ব্যস্ত এলাকায় এই চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন। এর আগেও কুমারঘাট থানা এলাকায় একাধিক চুরির অভিযোগ উঠেছে বলে স্থানীয়দের দাবি। পরপর এমন ঘটনায় রাতের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *