আগরতলায় সরকারি আই হাসপাতাল নির্মাণের উদ্যোগে শুক্রবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। রাজধানী কমপ্লেক্সে দুপুর ১টায় হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। নতুন এই হাসপাতাল গড়ে উঠলে রাজ্যের মানুষের চক্ষু চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। সরকারি উদ্যোগে আধুনিক চক্ষু চিকিৎসার পরিকাঠামো তৈরির এই পদক্ষেপকে ঘিরে চিকিৎসা মহলেও প্রত্যাশা তৈরি হয়েছে।
আগরতলায় সরকারি আই হাসপাতালের ভিত্তিপ্রস্তর, নতুন চিকিৎসা পরিকাঠামোর পথে রাজ্য
