Headlines

তিরঙ্গার আবেগে কৈলাশহর, নতুন প্রজন্মকে দেশপ্রেমের বার্তা মন্ত্রী টিঙ্কু রায়ের

স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার তিরঙ্গার আবেগে মাতল কৈলাশহর। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। হাতে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় পা মেলান বিভিন্ন বয়সের মানুষ।কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, বিভিন্ন দপ্তরের কর্মী, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ‘হর ঘর তিরঙ্গা’ শুধু একটি কর্মসূচি নয়, জাতীয় পতাকার প্রতি সম্মান এবং দেশপ্রেমের অনুভূতি নতুন প্রজন্মের মধ্যে আরও গভীর করার একটি প্রয়াস। তরুণ সমাজকে ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্পে সামিল করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।একই সঙ্গে দেশের জন্য আত্মত্যাগকারী শহিদ ও প্রাক্তন সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানোর বার্তাও তুলে ধরা হয়। তিরঙ্গা হাতে শহরের পথে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিন কৈলাশহরে তৈরি হয় এক আবেগঘন দেশাত্মবোধের পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *