Headlines

শ্রমিকবিরোধী আইনের প্রতিবাদে পরিবহন দপ্তরে CITU-র ডেপুটেশন

অটো, ই-অটো ও ই-রিকশা চালকদের নানা সমস্যা এবং তাঁদের স্বার্থবিরোধী আইন-কানুনের প্রতিবাদে সরব হলো CITU। পরিবহন শ্রমিকদের পাশে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।সোমবার CITU এবং অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে যুগ্ম পরিবহন কমিশনারের কাছে এই ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, শহরে অটো, ই-অটো…

Read Full News

সাত দফা দাবিতে গণঅবস্থান, সরব GMP-সহ তিন সংগঠন

এডিসির বিভিন্ন শূন্য পদে নিয়োগ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং সংবিধান সংশোধনী বিল পাসের দাবিতে এবার পথে নামল GMP, TYF ও TSU। যৌথ উদ্যোগে সোমবার আগরতলার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে আয়োজন করা হয় গণঅবস্থান কর্মসূচি।কর্মসূচি থেকে সংগঠনগুলোর পক্ষ থেকে এডিসিতে কথিত বেআইনি নিয়োগ বাতিল করে অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত…

Read Full News

নদীতে খেলতে গিয়ে নিখোঁজ শিশু, দীর্ঘ চেষ্টায় মিলল আজমীরের দেহ

নদীর জলে খেলতে নেমে মুহূর্তেই সব আনন্দ পরিণত হলো বিষাদে। নবীনগরের মুক্তর হোসেন পাড়া (বাজারপাড়া) এলাকায় বড় ভাইয়ের সঙ্গে নদীর ধারে খেলছিল আট বছরের শিশু আজমীর হোসেন। খেলতে খেলতেই আচমকা নদীর জলে তলিয়ে যায় সে।ঘটনার পর থেকেই শুরু হয় শিশুটির খোঁজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং NDRF-এর সদস্যরা। দীর্ঘ কয়েক…

Read Full News

ভাইয়ের স্মৃতিতে রক্তদান, মানবিকতার নজির হাপানিয়ায়

মানুষ চলে যায়, কিন্তু তাঁর স্মৃতি থেকে যায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে। হাপানিয়া এলাকার প্রয়াত অটোচালক টিংকু সাহার স্মৃতিকে এভাবেই বাঁচিয়ে রাখলেন তাঁর পরিবার, সহকর্মী, আত্মীয়-স্বজন ও পাড়াপড়শিরা।কিডনি সংক্রান্ত জটিলতায় গত ৯ আগস্ট প্রয়াত হন টিংকু সাহা। মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বেশ কয়েক ইউনিট রক্তের প্রয়োজন হয়েছিল। পরিবারের সদস্যরা নানা ভাবে সেই…

Read Full News

সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকের মারধরের অভিযোগে সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে।

আহত ছাত্র বিকাশ ত্রিপুরার পরিবারের দাবি, গত ১১ আগস্ট ক্লাস চলাকালীন একটি বিষয়কে কেন্দ্র করে কম্পিউটার শিক্ষক প্রতীক চক্রবর্তী তাকে বেত দিয়ে মারধর করেন।পরিবারের অভিযোগ, ঘটনার পর প্রচণ্ড ব্যথায় সারারাত ঘুমাতে পারেনি বিকাশ। পরদিন তাকে নিয়ে স্কুলে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের জানানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি…

Read Full News

বন্যা পরিস্থিতির সরেজমিনে খোঁজ নিতে নৌকায় করে প্লাবিত শ্রীলংকা বস্তি এলাকা পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার।

জলমগ্ন এলাকার পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি দুর্গত মানুষের সমস্যার কথা শোনেন তিনি। বন্যার জেরে মানুষের দুর্ভোগ, ঘরবাড়ি ও আশপাশের পরিস্থিতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন জেলাশাসক।দুর্গত মানুষের পাশে প্রশাসন রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করা হয়। মাঠপর্যায়ে পরিস্থিতির ওপর নজর রেখে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার বার্তাও দেওয়া…

Read Full News

এডিসি দিবস উপলক্ষে রবিবার বামুটিয়ার কালী বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এডিসি গঠনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে আলোচনা করেন কংগ্রেস নেতৃত্ব।

এদিনের কর্মসূচির পাশাপাশি একটি ঘরোয়া বৈঠকে ছয়টি পরিবারের ২০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। নতুন সদস্যদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃত্ব।কংগ্রেস নেতাদের দাবি, মানুষের আস্থা ও সমর্থনেই দল আরও শক্তিশালী হচ্ছে। অনুষ্ঠানে পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, সম্পাদক সুজিত পাল, মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী, বামুটিয়া ব্লক সভাপতি…

Read Full News

টানা ভারী বৃষ্টিতে বামুটিয়ার বিস্তীর্ণ কৃষিজমি এখন জলের নিচে। বামুটিয়া, জলিলপুর, নোয়াগাঁও, তালতলা ও গুচামুড়া এলাকার বহু কৃষক ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

সীমান্তের কাঁটাতারের বেড়ার এপার-ওপার, দুই দিকেই জমিতে জল জমে রয়েছে। জল না কমায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন কৃষকরা। অনেকের ঘরে খাবার ও সংসার চালানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।বন্যার জলে কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তলিয়ে গেছে একটি মোটরবাইকও। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসন বা কৃষি দপ্তরের আধিকারিকদের অনেক এলাকায় দেখা…

Read Full News

বন্যার জলে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আগরতলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা ও ত্রাণশিবির ঘুরে দেখার পাশাপাশি দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি।

বিবেকানন্দ স্কুল, বরদোয়ালী ও আশ্রম চৌমুহনী এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতির ওপর সরকার কড়া নজর রাখছে। প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা দিনরাত কাজ করছেন।মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া নদীর জল বিপদসীমা অতিক্রম করলেও বর্তমানে জল ধীরে ধীরে কমছে। দুর্গতদের জন্য ত্রাণশিবিরে খাবার ও শিশুদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে মোট ১৭টি…

Read Full News

শিক্ষকের বেতের আঘাতে সপ্তম শ্রেণির ছাত্র গুরুতর অসুস্থ! সাব্রুমে স্কুলশিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কম্পিউটার শিক্ষক প্রতীক চক্রবর্তীর বিরুদ্ধে। আহত ছাত্র বিকাশ ত্রিপুরার (১৩) পরিবারের দাবি, ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়।পরিবারের অভিযোগ, গত ১১ আগস্ট দ্বিতীয় পিরিয়ডে ক্লাস চলাকালীন বিকাশের খাতার নিচে খাবারের মিমি দেখতে পান শিক্ষক। সেটি…

Read Full News