পেট্রোল বোমা হামলার শিকার ব্যবসায়ীর বাড়িতে সিপিআই(এম), আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন অমল চক্রবর্তী
রাজধানীর টাউন প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মারধর এবং সোনার চেইন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন সিপিআই(এম)-এর সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন সিপিআই(এম) নেতৃত্ব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমল…
