Headlines

নিয়োগের অপেক্ষায় টেট উত্তীর্ণরা, TRBT ও প্রাথমিক শিক্ষা দপ্তরে ডেপুটেশন

চাকরির দাবিতে আবারও সরব হলেন ২০২৪ সালের টেট (TET) পরীক্ষায় উত্তীর্ণ UGT ও GT চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সোমবার তাঁরা TRBT এবং Elementary Education Department-এর নিকট ডেপুটেশন প্রদান করেন।চাকরিপ্রার্থীদের প্রধান দাবি, ২০২৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ UGT ও GT প্রার্থীদের Recommend List অবিলম্বে প্রকাশ করতে হবে। তাঁদের অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে রেকমেন্ড লিস্ট প্রকাশ না হওয়ায় হাজারো প্রার্থী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।এছাড়াও, নতুন Job Notification জারি করে অবশিষ্ট যোগ্য প্রার্থীদের নিয়োগের সুযোগ সৃষ্টি করার দাবি জানানো হয়। একই সঙ্গে UGT ও GT-র সকল শূন্যপদে দ্রুত এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান আন্দোলনকারীরা।ডেপুটেশন চলাকালীন চাকরিপ্রার্থীরা বলেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যোগ্যতা অর্জনের পরও নিয়োগে বিলম্ব তাঁদের মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত করে তুলছে। তাই আর কোনো বিলম্ব নয়, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার দাবি জানান তাঁরা।ডেপুটেশন শেষে সংশ্লিষ্ট দপ্তরের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। চাকরিপ্রার্থীরা আশা প্রকাশ করেন, তাঁদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *