Headlines

মানবিক উদ্যোগে গণতান্ত্রিক নারী সমিতি, পথচলতি মানুষের হাতে খাবার ও ঠান্ডা পানীয় জল

মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে সোমবার এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির জয়নগর মেলারমাঠ লোকাল কমিটি। আগরতলার প্যারাডাই চৌমুহনী এলাকায় পথচলতি শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক ও খেটে-খাওয়া মানুষের মধ্যে মধ্যাহ্নভোজন বিতরণের পাশাপাশি তীব্র গরমে স্বস্তি দিতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়।দুপুরের ব্যস্ত সময়ে বহু পথচলতি মানুষ এই উদ্যোগের সুবিধা গ্রহণ করেন। সংগঠনের সদস্যরা নিজ হাতে খাবার ও পানীয় জল বিতরণ করেন এবং উপস্থিত মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবরও নেন। মানবিক এই উদ্যোগে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। সেই ভাবনা থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।এই উদ্যোগ শুধুমাত্র খাবার বিতরণে সীমাবদ্ধ ছিল না, বরং সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ারও একটি প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *