Headlines

News Barta Tripura

শহীদ অরুণ দেবের স্মৃতিতে এসএফআই-এর রক্তদান শিবির, মেলারমাঠে মানবিক উদ্যোগ

ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম শহীদ অরুণ দেবের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে বুধবার মেলারমাঠের ছাত্র-যুব ভবনে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর সদর বিভাগীয় কমিটি।রক্তদান শিবিরে ছাত্র-যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সমাজের প্রয়োজনে রক্তদানের মতো মানবিক উদ্যোগে শামিল হয়ে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। আয়োজকদের মতে, শহীদ অরুণ দেবের আদর্শকে স্মরণ করার…

Read Full News

চারুপাশা রেললাইনে যুবকের রক্তাক্ত দেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য

উত্তর ত্রিপুরার চারুপাশা রেললাইনে ২৪ বছর বয়সী এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের নাম মনতোষ দাস। তিনি দেওচড়া মৌচাক ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের ওপর ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে দেহটি মনতোষ দাসের বলে শনাক্ত করেন।…

Read Full News

চিকিৎসার টাকায় বিক্রি করতে গিয়ে মিলল ধাক্কা! ‘জমি দখলের’ অভিযোগে ন্যায়বিচারের আবেদন কিডনি রোগী রাজেশের

আড়ালিয়া এলাকার বাসিন্দা কিডনি রোগে আক্রান্ত রাজেশ সাহা ও তাঁর মা মিনতি রানী সাহার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, ১৯৯২ সালে রেজিস্ট্রি করা তাঁদের একমাত্র জমি ২০১৫ সালে বেআইনিভাবে অন্যের নামে মিউটেশন করে দখল করা হয়েছে। এখন চিকিৎসার খরচ জোগাড় করতে সেই জমি বিক্রি করতে গিয়েই সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য।রাজেশের অভিযোগ, তাঁর মা…

Read Full News

রাধানগর বাসস্ট্যান্ডে পার্কিং বিতর্ক, মুখোমুখি বাস মালিক ও স্ট্যান্ড কর্তৃপক্ষ

রাধানগর বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে পার্কিং ব্যবস্থা নিয়ে অসন্তোষের অভিযোগ তুলে সরব হয়েছেন বাস মালিকরা। তাঁদের দাবি, স্ট্যান্ডে পর্যাপ্ত ও সুষ্ঠু পার্কিং ব্যবস্থার অভাবে প্রতিদিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে বাস চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীদেরও দুর্ভোগ বাড়ছে।বাস মালিকদের অভিযোগ, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থার অভাব এবং স্ট্যান্ড পরিচালনায় সমন্বয়ের ঘাটতির কারণে প্রায়ই যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি…

Read Full News

৪৭ দিন পর খুলল মাতাবাড়ির প্রণামী সিন্দুক, গণনায় মিলল দেশি-বিদেশি মুদ্রা

প্রায় ৪৭ দিন পর মঙ্গলবার পুনরায় খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক। সকাল থেকেই প্রশাসনের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি প্রণামী বাক্স ও সিন্দুক খুলে গণনার কাজ শুরু হয়। নির্ধারিত নিয়ম মেনে শুরু হওয়া এই প্রক্রিয়া দিনভর চলে এবং সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।প্রশাসনিক সূত্রে জানা গেছে, সর্বশেষ গত…

Read Full News

রাস্তার কাজ থমকে যাওয়ায় ক্ষোভ গাবতলীতে, স্থানীয় বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ

কমলাসাগর বিধানসভার ডুকলী ব্লকের ফুলতলী পঞ্চায়েতের গাবতলী এলাকায় রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহু বছর ধরে বেহাল অবস্থায় থাকা রায়েরমুড়া–গাবতলী বড়চতল–ঈশানচন্দ্রনগর–ফুলতলী হয়ে সেকেরকোট পর্যন্ত সংযোগকারী রাস্তাটির উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছিল। তবে হঠাৎ করেই সেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, রাস্তার…

Read Full News

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, ধর্মনগরে দোকান থেকে উধাও প্রায় ২৫টি ব্যাটারি

উত্তর ত্রিপুরার ধর্মনগরের রাজবাড়ী এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরেরা রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২৫টি ব্যাটারি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে মালিক তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দোকানের ভেতরে ঢুকে বুঝতে পারেন, দোকানে রাখা বিপুল সংখ্যক ব্যাটারি উধাও। ঘটনায় উল্লেখযোগ্য আর্থিক…

Read Full News

রাজধানীতে একের পর এক চেইন ছিনতাই, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

রাজধানী আগরতলায় ফের মাথাচাড়া দিয়েছে চেইন ছিনতাই। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের অভিযোগ সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে কর্মব্যস্ত সময়ে প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আখাউড়া রোডে ফলের অফিস সংলগ্ন এলাকায় এক মহিলার গলা থেকে সোনার চেইন…

Read Full News

বিয়ে বাড়ি থেকে আর ফেরা হলো না, স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল রতিমোহন ত্রিপুরার

দক্ষিণ ত্রিপুরার আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা রতিমোহন ত্রিপুরা (৩৭)-এর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সোমবার গভীর রাতে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পরিবারের সদস্যদের দাবি, সোমবার রাতে আভাংছড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজের বাড়ি মায়াজয় পাড়ায় ফিরছিলেন রতিমোহন। পথে…

Read Full News

বিরল রোগে লড়ছে ছোট্ট মনশ্রী, পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী

বিরল রোগে আক্রান্ত হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনশ্রী চৌধুরীর বাড়িতে পৌঁছে পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার দুপুরে হাপানিয়া চৌমুহনী পাড়ায় মনশ্রীর বাড়িতে গিয়ে তিনি শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।এই সফরে তাঁর সঙ্গে ছিলেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস,…

Read Full News