Headlines

পেট্রোল বোমা হামলার শিকার ব্যবসায়ীর বাড়িতে সিপিআই(এম), আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন অমল চক্রবর্তী

রাজধানীর টাউন প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মারধর এবং সোনার চেইন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন সিপিআই(এম)-এর সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন সিপিআই(এম) নেতৃত্ব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী বলেন, রাজধানী শহরের বুকে এ ধরনের দুঃসাহসিক হামলা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তাঁর দাবি, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা না নেওয়া হলে মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়বে।তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সাধারণ মানুষ নিজেদের নিরাপদ মনে করছেন না। ঘটনার দ্রুত তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।এদিকে, টাউন প্রতাপগড়ের এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উদ্বেগের পরিবেশ রয়েছে। স্থানীয় বাসিন্দারাও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *