‘রাস্তা নয়, যেন সুইমিংপুল’— আমবাসা-গন্ডাছড়া সড়কের বেহাল দশায় ফুঁসছেন এলাকাবাসী
আমবাসা, ১২ জুলাই: প্রতিদিন এই রাস্তা দিয়েই স্কুলে যায় পড়ুয়ারা, হাসপাতালে পৌঁছান রোগীরা, বাজারে যান সাধারণ মানুষ। অথচ সামান্য বৃষ্টি হলেই সেই রাস্তা পরিণত হয় জলভরা গর্তের সারিতে। ধলাই জেলার আমবাসা-গন্ডাছড়া সড়কের এমনই বেহাল চিত্র ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে রাস্তার ভাঙাচোরা অংশ এবং জলাবদ্ধতার একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।…
