হীরাছড়া চা বাগানের জঙ্গলে তরুণীর দেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য; নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব এলাকাবাসী
ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় শনিবার সকালে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হীরাছড়া চা বাগানের ঘন জঙ্গল থেকে ওই তরুণীর নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকাজুড়ে শোক, উদ্বেগ এবং নানা প্রশ্নের জন্ম দিয়েছে এই ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তরুণী ইরানি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।…
