Headlines

News Barta Tripura

রাঙ্গা পানিয়ার জলে তলিয়ে গেল সবজি ক্ষেত, চড়িলামের কৃষকদের চোখে হতাশার ছাপ

চড়িলাম, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টি আর রাঙ্গা পানিয়া নদীর ফুলেফেঁপে ওঠা জলে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন চড়িলামের কৃষকরা। নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকার সবজি ক্ষেত জলের তলায় চলে গেছে। এক রাতের মধ্যেই কয়েক মাসের পরিশ্রম হারিয়ে হতাশায় ভেঙে পড়েছেন বহু চাষি।সোমবার ভোররাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির পর নদীর জল…

Read Full News

ধর্মনগরে শহীদ বাদল শীলকে শ্রদ্ধাঞ্জলি, তৃতীয় শহীদান দিবসে স্মরণসভা

ধর্মনগর, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হলো শহীদ বাদল শীলের তৃতীয় শহীদান দিবস। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তাঁর আত্মত্যাগকে স্মরণ করে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং স্মরণসভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা শহীদ বাদল শীলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা তাঁর…

Read Full News

চরিলাম বাজারে দম্পতির ওপর হামলার অভিযোগ, স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই; তদন্তে পুলিশ

বিশালগড়, ১৩ জুলাই: চরিলাম বাজার স্ট্যান্ড এলাকায় এক দম্পতির ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গুরুতর আহত এক স্বাস্থ্যকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।অভিযোগ অনুযায়ী, আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকার বাসিন্দা এবং পেশায় স্বাস্থ্যকর্মী রাকেশ ভদ্র ও তাঁর স্ত্রী দীপাঙ্কা গুহ রায় শনিবার রাত…

Read Full News

টিবিএসইর গুরুত্বপূর্ণ ঘোষণা: ১৩ জুলাইয়ের বছর বাঁচাও পরীক্ষা পিছিয়ে ১৫ জুলাই

আগরতলা, ১৩ জুলাই: পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদ (টিবিএসই)। ১৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে ‘বছর বাঁচাও’ পরীক্ষা, তা স্থগিত করে আগামী ১৫ জুলাই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।টিবিএসই-র সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী জানান, পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তাই পরীক্ষার্থীদের নির্ধারিত সময়েই ১৫…

Read Full News

ভারী বৃষ্টির জেরে ঝুঁকিপূর্ণ কাটাখাল বাঁধ, নির্দিষ্ট সড়ক এড়াতে জেলা প্রশাসনের জরুরি নির্দেশ

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টির কারণে পশ্চিম ত্রিপুরার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে জরুরি সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কাটাখাল বেড়িবাঁধ এবং দুর্গাচৌমুহনী থেকে প্রগতি এলাকার পেছনের সড়ক (প্রগতি ব্যাকসাইড রোড) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবহার না…

Read Full News

এক রাতের বৃষ্টিতেই ডুবল আগরতলা, জলবন্দি শহরে বাড়ছে মানুষের ক্ষোভ

আগরতলা, ১৩ জুলাই: বর্ষা নামলেই যেন একই চিত্রের পুনরাবৃত্তি। টানা ভারী বৃষ্টির পর আবারও জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী আগরতলার একাধিক এলাকা। রাস্তা থেকে অলিগলি, বাজার থেকে আবাসিক এলাকা—সবখানেই জমে থাকা জলে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় হাঁটুসমান জল জমে যায়। অফিসগামী মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী এবং নিত্যযাত্রীরা গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির…

Read Full News

দেড় বছরের বেহাল রাস্তায় জীবনের ঝুঁকি, পূর্ব বামুটিয়ার বাসিন্দাদের দ্রুত সংস্কারের দাবি

বামুটিয়া, ১৩ জুলাই: প্রতিদিন স্কুলে যাওয়া শিশু, হাসপাতালে ছুটে চলা রোগী কিংবা কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ—সবার জন্যই আতঙ্কের নাম হয়ে উঠেছে পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের মণিপুরপাড়া সংযোগকারী রাস্তা। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।আগরতলা–বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুরপাড়া পর্যন্ত ইটের সলিং রাস্তার…

Read Full News

সামান্য বৃষ্টিতেই ডুবে পশ্চিম জোলাইবাড়ীর শিল্পীপাড়া, অসহায় বাসিন্দাদের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি

জোলাইবাড়ী, ১৩ জুলাই: এক পশলা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে পশ্চিম জোলাইবাড়ীর শিল্পীপাড়া। ঘরের আঙিনা থেকে শুরু করে রাস্তাঘাট—সবই চলে যায় জলের নিচে। প্রতিদিনের এই দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী এবার সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।স্থানীয়দের অভিযোগ, বিলোনিয়া–জোলাইবাড়ী নতুন সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টির জল বের হওয়ার…

Read Full News

বন্যা রুখতে ৮০ কোটি টাকার মুহুরী বাঁধে কড়া নজর, সরেজমিনে জেলা শাসক

বিলোনিয়া, ১৩ জুলাই: বর্ষা এলেই মুহুরী নদীর বন্যার আতঙ্কে দিন কাটে দক্ষিণ জেলার হাজার হাজার মানুষের। সেই আশঙ্কা থেকে জেলা সদর বিলোনিয়াকে সুরক্ষিত রাখতে জোরকদমে চলছে প্রায় ৮০ কোটি টাকার মুহুরী নদী বাঁধ সংস্কার ও শক্তিশালীকরণের কাজ। সোমবার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক।পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের নির্বাহী…

Read Full News

মনু নদীর বাঁধ সংস্কার ঘিরে উত্তেজনা, ১২ গ্রাম রক্ষায় দ্রুত ব্যবস্থা চেয়ে পথ অবরোধ

কৈলাসহর, ১২ জুলাই: কয়েকদিন আগের বন্যার আতঙ্ক এখনও কাটেনি। তার মধ্যেই মনু নদীর ভাঙন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সীমান্তবর্তী কৈলাসহরের মানুষের। সম্ভাব্য বন্যা থেকে প্রায় ১২টি গ্রামকে রক্ষা করতে শুরু হওয়া বাঁধ সংস্কারের কাজ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগে রবিবার টিলাবাজার এলাকায় পথ অবরোধে নামেন স্থানীয় বাসিন্দা ও ঠিকাদাররা।স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণের পর…

Read Full News