Headlines

News Barta Tripura

দুই সন্তানের বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ! অভিযুক্ত শাশুড়ি, তবুও মিলছে না বিচার—এমনই অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়লেন নিহতের স্ত্রী।

দুই ছোট সন্তানকে বুকে আগলে কখনও থানায়, কখনও জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেও ন্যায়বিচার পাননি বলে অভিযোগ রাজু মিয়ার স্ত্রীর। তাঁর দাবি, ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পর্যন্ত প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।নিহত রাজু মিয়ার বাড়ি বিশ্রামগঞ্জের লুনথাইছড়া এলাকায়। অভিযোগ, চুরাইবাড়িতে পারিবারিক অশান্তির জেরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।…

Read Full News

অগণিত সমস্যায় জর্জরিত রাজ্য! সরকারের বিরুদ্ধে একযোগে সরব বামফ্রন্ট, দাবি দ্রুত সমাধানের

রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ, কর্মসংস্থান থেকে শুরু করে জাতীয় সড়কের বেহাল দশা—প্রায় সব ক্ষেত্রেই সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শোনা গেল বামফ্রন্টের সাংবাদিক বৈঠকে।বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে অভিযোগ করেন, জিবিপি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই নেওয়া হয়েছে। তাঁর দাবি, পর্যাপ্ত চিকিৎসক ও পরিকাঠামো ছাড়া এই সিদ্ধান্তে সাধারণ মানুষই সবচেয়ে…

Read Full News

রেলপথে মাদক পাচারে বড় ধাক্কা! আগরতলা রেলস্টেশনে ১.২৭ কোটি টাকার কোডিন সিরাপ উদ্ধার

আগরতলা, ২ জুলাই: রেলপথে মাদক পাচারের বড়সড় একটি চক্রের হদিস মিলল আগরতলায়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়েছে ৫৫ হাজার ৬২৬ বোতল অবৈধ কোডিন-ভিত্তিক কফ সিরাপ। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৭ লক্ষ টাকা।আসাম…

Read Full News

“৩ মাস ধরে বন্ধ সামাজিক ভাতা! ক্ষোভে হেজামারা ব্লক অফিসে তালা, বিক্ষোভে ফেটে পড়লেন সুবিধাভোগীরা”

টানা তিন মাস ধরে সামাজিক ভাতার টাকা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন শতাধিক সুবিধাভোগী। অবশেষে ক্ষোভ আর হতাশা নিয়ে বৃহস্পতিবার হেজামারা ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন প্রবীণ, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণির ভাতা-নির্ভর মানুষ।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাতা বন্ধ থাকায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও কার্যকর সমাধান মেলেনি। তাই…

Read Full News

মহিলা কমিশনে ঢুকে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা

আগরতলা, ১ জুলাই: রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বুধবার রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে বিক্ষোভে সামিল হন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রী ও কর্মীরা। একপর্যায়ে কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক একাধিক নারী নির্যাতন, খুন এবং শান্তিনিকেতন…

Read Full News

এক সপ্তাহ ধরে জল নেই! কলসি হাতে সোনামুড়া-বিলোনিয়া সড়ক অবরোধে মহিলাদের ক্ষোভ

সোনামুড়া, ১ জুলাই: টানা এক সপ্তাহ ধরে পানীয় জল না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ মহেশপুর এলাকার মহিলারা। বুধবার সকালে কলসি হাতে রাস্তায় নেমে সোনামুড়া-বিলোনিয়া সড়কের দক্ষিণ মহেশপুর বাইপাসে অবরোধ গড়ে তোলেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালিয়া ব্লকের অন্তর্গত দক্ষিণ মহেশপুর পঞ্চায়েতের একটি এলাকায় পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ার পর থেকেই জল সরবরাহ সম্পূর্ণ…

Read Full News

শিক্ষক সংকটে উত্তাল লক্ষণঢেপা স্কুল, তালা ঝুলিয়ে রাস্তায় বিক্ষোভে ছাত্রছাত্রীরা

আগরতলা, ১ জুলাই: সকাল গড়ালেও খুলল না স্কুলের গেট। সকাল আটটা থেকেই বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। নলছড় বিধানসভার অন্তর্গত লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকটকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ২২৬ জন ছাত্রছাত্রীর জন্য বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। এর মধ্যে একাদশ…

Read Full News

শান্তি ও নিরাপত্তা জোরদারে প্রশাসনের সঙ্গে আসাম রাইফেলসের বৈঠক

আগরতলা, ১ জুলাই: সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর লক্ষ্য নিয়ে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট।বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দির পুলিশ সুপার অমিতাভ সিনহা, জেলা শাসক জয় বিকাশ, শ্রীভূমির পুলিশ সুপার লীনা দোলে এবং…

Read Full News

কুমারঘাটে রাস্তার ধারে যুবকের রহস্যজনক মৃত্যু, দেহের পাশে সিরিঞ্জ উদ্ধার ঘিরে ধোঁয়াশা

কুমারঘাট, ৩০ জুন: ঊনকোটি জেলার কুমারঘাটে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কুমারঘাট ফিশারি অফিস সংলগ্ন রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।মৃতের পরিচয় সুমন দাস…

Read Full News

NEET বিতর্কে প্রাণ হারানো পড়ুয়াদের স্মরণে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, SFI-এর শ্রদ্ধাঞ্জলি

আগরতলা, ৩০ জুন: সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET) ঘিরে বিতর্ক, অনিয়মের অভিযোগ এবং পরীক্ষার চাপের মধ্যে প্রাণ হারানো ছাত্র-ছাত্রীদের স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলায় এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করে এসএফআই রামনগর লোকাল কমিটি।পুলিশ হেডকোয়ার্টারের বিপরীতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীরা হাতে মোমবাতি নিয়ে নীরবে প্রয়াত পড়ুয়াদের প্রতি শ্রদ্ধা জানান। অনেকের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ডও। কর্মসূচিজুড়ে পরীক্ষা…

Read Full News