Headlines

‘কাচের মায়াজাল’-এ মোড়া ৫৯তম দুর্গোৎসব, ৩০ লক্ষ টাকার বাজেটে চমক আনছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন

আগরতলা: দুর্গাপূজার আর বেশি দেরি নেই। তার আগেই উৎসবের আবহে নতুন চমকের বার্তা দিল রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন। এবারের ৫৯তম দুর্গাপূজা উপলক্ষে প্রায় ৩০ লক্ষ টাকার বাজেটে প্রস্তুতি শুরু করেছে ক্লাব। দর্শনার্থীদের জন্য এবার থাকছে অভিনব ‘কাচের মায়াজাল’ থিম।রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের থিম উন্মোচন করা হয়। সেই সঙ্গে ঐতিহ্য বজায় রেখে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতির শুভ সূচনা হয়।ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গের অভিজ্ঞ শিল্পীদের হাতে তৈরি হবে এবারের থিমভিত্তিক মণ্ডপ। কাচের শিল্পকর্ম, নান্দনিক আলোকসজ্জা এবং সৃজনশীল উপস্থাপনার সমন্বয়ে এমন এক পরিবেশ তৈরি করা হবে, যা দর্শকদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।প্রতিবছরই নতুন ভাবনা ও শৈল্পিক উপস্থাপনার জন্য কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের দুর্গাপূজা বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে জোরকদমে চলছে প্রস্তুতি।ক্লাবের আশা, ‘কাচের মায়াজাল’ থিম শুধু আগরতলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদেরও বিশেষভাবে আকৃষ্ট করবে এবং এবারের দুর্গোৎসবের অন্যতম আলোচিত মণ্ডপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *