দুই বছর ধরে বেহাল রাস্তা, গুলিরাইবাড়িতে দুর্ভোগ চরমে; দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী
নিজস্ব প্রতিনিধি: জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজ এলাকার প্রধান সড়কের বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ প্রায় দুই বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ।এলাকাবাসীর দাবি, প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ, রোগী বহনকারী যানবাহনসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করতে হচ্ছে। বর্ষাকালে বড় বড় গর্তে জল…
