Headlines

ফাইন ঘিরে লেম্বুতুলিতে উত্তেজনা, অটোচালক-পুলিশ বচসায় সরগরম এলাকা

বিশালগড়: ট্রাফিক ফাইনকে কেন্দ্র করে রবিবার কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় বিশালগড় থানার পুলিশের সঙ্গে অটোচালকদের বচসাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, ফাইন আদায়কে কেন্দ্র করে প্রথমে পুলিশ ও কয়েকজন অটোচালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। ঘটনাস্থলে অন্যান্য অটোচালকরাও জড়ো হলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হয়।ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।ঘটনার প্রকৃত কারণ এবং ফাইন সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশ ও অটোচালকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *