রাখি বন্ধন উৎসবকে ঘিরে উৎসবের আবহ তৈরি হলো মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। এদিন সেখানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বোনেরা মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন।ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক বন্ধনের প্রতীক রাখি উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠানে তৈরি হয় এক আন্তরিক পরিবেশ। মুখ্যমন্ত্রীও বোনেদের শুভেচ্ছা গ্রহণ করে এই বিশেষ দিনের তাৎপর্য তুলে ধরেন।সরকারি বাসভবনের এই আয়োজনের মধ্য দিয়ে রাখি বন্ধনের পাশাপাশি সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বার্তাও উঠে আসে।
মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা
