রাখি বন্ধন উৎসবকে ঘিরে আগরতলা প্রেস ক্লাবে এক আন্তরিক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। বাঙালি মহিলা সমাজের কর্মীরা সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভালোবাসা, সৌভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানের বার্তা নিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, রাখির বন্ধন শুধু ভাই-বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তাও বহন করে।
রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা
