Headlines

সন্তান জন্মের পর মায়ের মৃত্যু, জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে পরিজনদের ক্ষোভ

সন্তান জন্ম দেওয়ার পর ২৬ বছর বয়সি প্রীতি সরকারের মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা। মৃতার স্বামী জয়দেব সরকার। তাঁদের বাড়ি সিধাই মোহনপুরের বিজয়নগর এলাকায়।পরিবারের দাবি, সন্তান প্রসবের পর প্রীতির শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও পরিষেবা পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।পরিজনদের অভিযোগ, চিকিৎসা পরিষেবায় কোনও গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রিয়জনকে হারিয়ে পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ প্রকাশের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *