শান্তিরবাজারে কড়া যানবাহন তল্লাশি, নিয়ম ভাঙতেই লাইসেন্স বাজেয়াপ্ত ও মোটা জরিমানা
শনিবার ছুটির সকাল। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় যানবাহনের চাপ কিছুটা কম। ঠিক সেই সময়ই শান্তিরবাজারের নাকা পয়েন্টে শুরু হয় প্রশাসনের বিশেষ অভিযান। সকাল প্রায় ৯টা নাগাদ মহকুমার মোটর ভেহিকেলস ইন্সপেক্টরের নেতৃত্বে, বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুরু হয় কড়া যানবাহন তল্লাশি।প্রশাসনিক অনুমতি নিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই অভিযানের মূল লক্ষ্য ছিল সড়ক নিরাপত্তা নিশ্চিত করা…
