রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, ধর্মনগরে দোকান থেকে উধাও প্রায় ২৫টি ব্যাটারি
উত্তর ত্রিপুরার ধর্মনগরের রাজবাড়ী এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরেরা রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২৫টি ব্যাটারি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে মালিক তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দোকানের ভেতরে ঢুকে বুঝতে পারেন, দোকানে রাখা বিপুল সংখ্যক ব্যাটারি উধাও। ঘটনায় উল্লেখযোগ্য আর্থিক…
