Headlines

বিজয়ার আনন্দ ভাগ করে দৃষ্টিহীন চাকরিহারা শিক্ষকের পাশে আইনজীবী জাকির

উৎসবের আনন্দ তখন সবার ঘরে ঘরে। কিন্তু সেই আনন্দের দিনে কোনও পরিবার যেন অভুক্ত না থাকে, সেই মানবিক ভাবনা থেকেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিশালগড় মহকুমা আদালতের আইনজীবী জাকির হোসেন।বিজয়া দশমীর দিন জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের মুরারিপাড়া এলাকার সম্পূর্ণ দৃষ্টিহীন চাকরিহারা ১০,৩২৩ শিক্ষকদের মধ্যে বিজয় দেববর্মার বাড়িতে পৌঁছে যান তিনি। বুধবার সকালে পরিবারের হাতে মাছ, মাংস, তেল, ডাল, চাল, আলু, পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, খাতা-কলম এবং আর্থিক সাহায্য তুলে দেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাকির হোসেন বলেন, বিজয়া দশমী আনন্দের উৎসব। এমন দিনে কোনও পরিবার অভুক্ত থাকবে, তা তিনি মেনে নিতে পারেননি। সেই ভাবনা থেকেই তিনি পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। শুধু তা-ই নয়, বিজয় দেববর্মার দুই মেয়ের পড়াশোনার ক্ষেত্রেও ভবিষ্যতে সবসময় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।উৎসবের আনন্দকে মানবিকতার বন্ধনে ভাগ করে নেওয়ার এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। আইনজীবী জাকির হোসেনের এই সহমর্মিতার প্রতি কুর্নিশ জানিয়েছেন জম্পুইজলা ব্লকের বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *