চার দিনের উৎসব শেষে এবার উমাকে বিদায় জানানোর পালা। বিজয়া দশমী উপলক্ষে দশমী ঘাটে শুরু হয়েছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। ঢাকের বাদ্যি, নাচ-গান আর উচ্ছ্বাসে মেতে উঠেছেন রাজ্যবাসী। আনন্দের মাঝেও মায়ের বিদায়বেলায় অনেকের চোখে জল, মনে আগামী বছরের অপেক্ষা। সিঁদুর খেলা ও শুভেচ্ছা বিনিময়ের পর ভক্তরা আবেগভরে মাকে বিদায় জানাচ্ছেন। বিসর্জনের এই মুহূর্তে একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে উমাকে হারানোর বিষণ্ণতা—সব মিলিয়ে দশমী ঘাটে তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ।
উমাকে বিদায় জানালেন মুখ্যমন্ত্রী, রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা
